1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০/১২/২০২৫ ইং) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি। লটারির সার্বিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক।

লটারির সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ভর্তি ইচ্ছুক ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে মোট ১৫৭টি আসনের বিপরীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়। এছাড়াও ভবিষ্যৎ প্রয়োজনের কথা বিবেচনা করে ৫৫ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০১ জানুয়ারি ২০২৬ ও ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কাগজপত্রসহ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি সম্পন্ন না করলে ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে অপেক্ষমাণ তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যালয় প্রশাসন অভিভাবকদের নির্ধারিত সময়সীমা মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট