1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত

হারুন রশিদ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

হারুন রশিদ উপজেলা প্রতিনিধি

প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম-এর আয়োজনে ‘প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা ২০২৫’ আজ অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ৯টায় সাতকানিয়ার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পের সদস্য সচিব নাঈমুল্লাহ মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এবং প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান জনাব আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শরিফুল হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ারুল আলম চৌধুরী এবং ন্যাশনাল ইংলিশ স্কুল, চিটাগাং-এর প্রিন্সিপাল জনাব আসাদ উল্লাহ আদিল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু একটি পুরস্কার প্রদান নয়; বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে একটি শক্তিশালী অনুপ্রেরণার মাইলফলক।

তাঁরা আরও বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পের আহ্বায়ক জনাব ডি.এম. আসহাব উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় এবং ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, ইয়াছিন আরফাত, ইমাম হোসাইন, বেলাল উদ্দিন ফারুকী, আনিসুর রহমানসহ প্রতিধ্বনী পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারী অভিভাবকরা এমন শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট