1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর থানা পুলিশের অভিযানে চেতনা নাশক স্প্রে সরঞ্জামাদিসহ আটক ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চেতনা নাশক স্প্রে সরঞ্জামাদিসহ আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার( সাতক্ষীরা)

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চেতনা নাশক স্প্রে প্রয়োগের সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার ১৬.০৫ ঘটিকার সময় আসামীকে আটক করা হয়। বাদী গত ইং-১৫/১২/২০২৫ খ্রিঃ রাত্র অনুমান ১০:১০ ঘটিকার সময় মোঃ আশরাফুজ্জামান (মন্টু) (৭১), পিতা-মৃত আঃ ছাত্তার গাজী, মাতা-মৃত ছালেহা বেগম,সাং-আবাদচন্ডিপুর, ডাকঘর-কদমতলা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানার মামলা নং-১৯, তারিখ-২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। জনাব মোঃ রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এর দিকনির্দেশনায় ও জনাব মোঃ খালেদুর রহমান, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার তত্ত্বাবধানে শ্যামনগর থানা পুলিশের চৌকস অফিসার ফোর্স আসামীদের গ্রেফতারে তৎপর হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে চেতনানাশক স্প্রে প্রয়োগের সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ১। আবুল খায়ের বাবু @ স্প্রে বাবু (২৬), পিতা-জবেদ আলী, মাতা-খায়রুন, সাং-গৌরিপুর, থানা-শ্যামনগর পৌরসভা, জেলা-সাতক্ষীরা, ২। জাহাঙ্গীর (২০), পিতা-আবুল গাজী, মাতা-মৃত কহিনুর বেগম, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।প্রেস ব্রিফিং জানানো হয়, পরিবারের সদস্যরা রাতের খাওয়া-দাওয়া শেষে বারান্দার গ্রীলে তালা লাগিয়ে তাহার ছেলে, ছেলের বউ নাতী-নাতনীসহ ঘুমানোর প্রস্তুতি নেওয়া কালে গ্রেফতারকৃত আসামীদ্বয়সহ পলাতক আসামীগন তাদের ঘরের সামনে এসে পানি খেতে চাইলে তিনি সরল বিশ্বাসে গ্রীলের তালা খুলে তাদেরকে পানি দেন। সেই সুযোগে গ্রেফতারকৃত আসামীদ্বয় ও অন্যান্য আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনের উপরে চেতনানাশক ঔষধ স্প্রে করে অজ্ঞান করতঃ বাদীর ছেলের শয়ন কক্ষের মধ্যে থাকা পারটেক্সের শোকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকাসহ ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকার স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে বাদীর অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানার রেকর্ডপত্র পর্যালোচনায়, গ্রেফতারকৃত ১নং আসামাী আবুল খায়ের বাবু @ স্প্রে বাবু এর নামে শ্যামনগর থানায় ৪টি, কালিগঞ্জ থানায় ৬টি, আশাশুনি থানায় ২টি, সাতক্ষীরা সদর থানায় ২টি, দেবহাটা থানায় ২টি, খুলনা বটিয়াঘাটা থানায় ১টি, বাগেরহাট সদর থানায় ১টি, মাগুরা শ্রীপুর থানায় ১টি, মাগুরা শালিখা থানায় ১টি সহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে এবং অত্র থানায় ৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে এবং ২ নং আসামী জাহাঙ্গীর এর নামে শ্যামনগর থানায় ৬ টি মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় শান্তিপ্রিয় মানুষের উপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সর্বস্ব কেড়ে নিয়ে সর্বশান্ত করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট