1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে কলা বাগান থেকে বিশাল আকৃতির বাদুড় ধরলেন এক কৃষক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে কলা বাগান থেকে বিশাল আকৃতির বাদুড় ধরলেন এক কৃষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

হোসেনপুরে কলা বাগান থেকে বিশাল আকৃতির বাদুড় ধরলেন এক কৃষক

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কলা বাগানে বাদুড়ের অস্বাভাবিক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। খাবারের সন্ধানে আসা একদল বাদুড়ের মধ্যে প্রতিযোগিতার সময় একটি বিশাল আকৃতির বাদুড় নিচে পড়ে গেলে সেটি ধরে ফেলেন স্থানীয় এক কৃষক মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঘটনাটি ঘটে দক্ষিণ গোবিন্দপুর এলাকার একটি কলা বাগানে। কৃষক ইলিয়াস মিয়া জানান, সম্প্রতি তার বাগানে আসা বাদুড়গুলো ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে কলা, সুপারি ও পেয়ারা খেয়ে নষ্ট করছে, ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সোমবার( ২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাদুড়গুলো দলবেঁধে বাগানে আসে। একপর্যায়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির সময় একটি বড় আকারের বাদুড় নিচে পড়ে গেলে তিনি সেটিকে ধরে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, বনাঞ্চল ও প্রাকৃতিক খাদ্যের অভাবে বাদুড়গুলো লোকালয়ে ঢুকে পড়ছে। পরিবেশবিদদের মতে, বাদুড় পরিবেশের জন্য উপকারী প্রাণী হলেও ফসল রক্ষায় সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট