1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
৭ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিল বগুড়ার জুলাই রাজবন্দী এলায়েন্স - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

৭ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিল বগুড়ার জুলাই রাজবন্দী এলায়েন্স

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

৭ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিল বগুড়ার জুলাই রাজবন্দী এলায়েন্স

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

জুলাই-আগস্ট আন্দোলনে কারানির্যাতিত রাজবন্দীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বগুড়া জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে জুলাই রাজবন্দী এলায়েন্স, বগুড়া জেলা।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ ও নির্যাতনের শিকার রাজবন্দীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগের প্রতিনিধি এপি প্রান্ত, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই রাজবন্দী আব্দুল্লা আল মাহাদী, মো. রাছেল জিলাদারসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলার জুলাই রাজবন্দী প্রতিনিধিরা।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা জানান, রাজবন্দীদের অধিকার আদায়ের লক্ষ্যে জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি রাজবন্দীদের এমআইএসভুক্ত করা, আর্থিক সহায়তা প্রদান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আইনি হয়রানি বন্ধ, সামাজিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় সংবর্ধনার ব্যবস্থা এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে কাজ করে যাচ্ছে।

তারা আরও জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাজবন্দীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট