1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
৭–৮ বছরেও সংস্কার হয়নি বালিগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক: মানবাধিকার লঙ্ঘনের শামিল—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

৭–৮ বছরেও সংস্কার হয়নি বালিগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক: মানবাধিকার লঙ্ঘনের শামিল—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

৭–৮ বছরেও সংস্কার হয়নি বালিগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক: মানবাধিকার লঙ্ঘনের শামিল—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী, দ্রুত সংস্কার না হলে প্রশাসনের মাননীয় জেলাপ্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করিবেন

ফেনী জেলার ফেনী সদর উপজেলার ৭ নং বালিগাঁও ইউনিয়নের দক্ষিণ মধুয়াই এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

দক্ষিণ মধুয়াই ২নং ওয়ার্ডের গাজী ইয়াছিন ফকির বাড়ির দক্ষিণ পাশ থেকে ফকির মেম্বার বাড়ি পর্যন্ত এই সড়কটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার সরকারি অনুদানে ভরাট করেছিলেন বলে জানা যায়। তবে এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আর কোনো উন্নয়ন কাজ হয়নি।

বর্ষা মৌসুম এলেই রাস্তাটিতে হাঁটুসমান পানি জমে যায় এবং স্রোতের সৃষ্টি হয়। এতে করে বালিগাঁও হাইস্কুলসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতেই পারে না, যা তাদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম বলেন,
“একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা স্পষ্টতই নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত না করা মানবাধিকারের চরম ব্যত্যয়। সরকারি অনুদান কোথায় ব্যয় হয়েছে, তা তদন্ত করা জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনব।”

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনীর জেলা আঞ্চলিক পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হানিফ বলেন,
“দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তাটির দুর্দশা নিয়ে অভিযোগ জানিয়ে আসছে। অথচ একাধিকবার অনুদান আসার খবর থাকলেও বাস্তবে কোনো কাজ হয়নি। বর্ষাকালে শিশু শিক্ষার্থীরা হাটু পানি ভেঙে স্কুলে যেতে বাধ্য হয়, যা অত্যন্ত দুঃখজনক।

আমরা দ্রুত এই রাস্তার পূর্ণ সংস্কার ও মাটি ভরাটের জোর দাবি জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইউনিয়নে আসা উন্নয়ন অনুদানগুলো কোথায় যাচ্ছে তা দেখার যেন কেউ নেই। তারা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা মনোভাবের কারণেই আজও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার হয়নি।

এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে উক্ত সড়কটি পূর্ণ সংস্কার ও মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করে তোলা হোক। একই সঙ্গে অনুদান ব্যবহারের স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট