1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে নির্বাচনী মাঠ প্রস্তুত ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল ভোট ১২ ফেব্রুয়ারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে নির্বাচনী মাঠ প্রস্তুত ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল ভোট ১২ ফেব্রুয়ারি

শিশির আহমেদ (ঢাকা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

শিশির আহমেদ (ঢাকা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–২০ (ধামরাই) আসনে নির্বাচনী কার্যক্রম গতি পেয়েছে। এ আসনে সর্বমোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে ঢাকা–২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহছান খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নাবিলা তাসনিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফএবং খেলাফত আন্দোলনের মো. আশরাফ আলী। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী আরজু মিয়া পৃথকভাবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) মনোনয়নপত্র দাখিল করেন। এ নিয়ে ধামরাই আসনে মোট মনোনয়ন দাখিলকারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ০৬ জনে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট