1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মমতাজ বেগম কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মমতাজ বেগম কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মমতাজ বেগম কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
ফরিদপুর

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মমতাজ বেগম কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মমতাজ বেগম মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল দশটায় ফরিদপুরের পশ্চিম আলিপুরে অবস্থিত মমতাজ বেগম কেজি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। রাষ্ট্রীয় পক্ষ থেকে শোক দিবস ঘোষণা থাকায় সকল প্রকার বর্ণাঢ্য আয়োজন পরিহার করে অনাড়ম্বর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে কে এম নাসিম পরাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আবু সাঈদ। এছাড়াও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শাহনাজ পারভিন, এবিএম জুলকিফার , এবিএম ফখরুদ্দিন ও হাসান ফেরদৌস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ বেগম কেজি স্কুলের প্রিন্সিপাল জনাব নুরে নাজমা।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, কানাডায় অবস্থানরত মমতাজ বেগম কেজি স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব শাম্মিনাজ পারভীন ভার্চুয়ালি পুরো সময় উপস্থিত ছিলেন। তিনি অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় মমতাজ বেগম মেধাবৃত্তির আওতায় বিদ্যালয়ের মোট ১৯ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। এতে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট