1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাড় কাঁপানো শীতে লৌহজংয়ে খোলা আগুনে উষ্ণতার খোঁজ,দুর্ভোগে নিম্নআয়ের মানুষ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

হাড় কাঁপানো শীতে লৌহজংয়ে খোলা আগুনে উষ্ণতার খোঁজ,দুর্ভোগে নিম্নআয়ের মানুষ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

হাড় কাঁপানো শীতে লৌহজংয়ে খোলা আগুনে উষ্ণতার খোঁজ,দুর্ভোগে নিম্নআয়ের মানুষ।

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। শীত নিবারণে সড়কের পাশে ও খোলা জায়গায় শুকনো পাতা, কাগজ ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে বয়স্ক ও শ্রমজীবী মানুষকে।

সরেজমিনে দেখা যায়,ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডায় দলবেঁধে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন দিনমজুর,রিকশাচালক ও পথচারীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন।বিশেষ করে বয়স্ক,অসহায় ও ভাসমান মানুষের কষ্ট বেশি। কাজের সুযোগ কমে যাওয়ায় দৈনন্দিন আয়ও কমেছে বলে জানান তারা।

স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধরে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্কুলগামী শিশু ও শ্রমজীবীদের জন্য সকালবেলার সময়টা সবচেয়ে কষ্টকর হয়ে উঠেছে।এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা জোরদার করা হলে অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট