রাকিব শেখ, (কাশিয়ানী) গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায় এবং জয়নগর বাজার কমিটির আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।৩১ (ডিসেম্বর) বুধবার বিকাল ২ টার সময় জয়নগর বাজারের বট তলার সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জয়নগর এমইউ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুকুজ্জামান মোল্লা এ গায়েবানা জানাজার ইমামতি করেন।জানাজায় অধ্যক্ষ ফারুকুজ্জামান মোল্লা বলেন, আমি বক্তৃতা দেওয়ার পক্ষে না। সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অনেকেই ঢাকা যেতে পারেনি, যার কারণে আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালবাসে, তাকে আল্লাহ নিশ্চই ভালোবাসেন। ”জানাজার পর জয়নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া একজন জনপ্রিয় নেত্রী সাবেক প্রধান মন্ত্রী ছিলেন। বাংলাদেশের জনগন ও বাংলাদেশ জাতীয়তা বাদী দলের আদর্শকে বুকে ধারন করেছিলেন। তিনি ফ্যসিবাদি আমলেও জেলজুলুম সহ্য করেছেন। উক্ত গায়েবানা জানাজায় আর ও উপস্থিত ছিলেন জয়নগর বাজার কমিটির সভাপতি শাহাজান মিয়া সাইজা,সাধারণ সম্পাদক রফিকুজ্জামান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান মোল্লা,জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদশা লস্কর, সালাউদ্দিন রাজ্জাক, মহেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদাৎ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ মহেশপুর ইউনিয়ন বিএনপি ও বাজারের সাধারণ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬