1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অবৈধ এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অবৈধ এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার (রাজশাহী )

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে পরিবহন সুবিধা না থাকায় ঘটনাস্থলেই এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়।অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফসলি জমির টপসয়েল কেটে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকে।অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট