গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় এক বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় আলিনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মকরমপুর স্টার ক্লাব মাঠে এই জানাজা সম্পন্ন হয়।আলিনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা আব্দুল আলিম। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজায় উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল মোহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির প্রতিনিধি জনাব আশরাফুল হক, রহনপুর মহিলা কলেজের জনাব আব্দুল্লাহ আল মামুন এবং বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল কালাম মোঃ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের পরিবারের সদস্যবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা।
জানাজা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।" বক্তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬