বিশেষ প্রতিবেদন
৩০ ডিসেম্বর মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে লক্ষীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ -২৭ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের ভোটে আ,হ,ম মোস্তাকুর রহমানভাপতি (নয়াদিগন্ত) সাইদুল ইসলাম পাভেল সাধারণ সম্পাদক (বাংলাদেশ প্রতিদিন - নিউজ ২৪) যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা) কোষাধ্যক্ষ সোহেল রানা ( নাগরিক টিভি) দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন ( আজকালের খবর) সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ( বাংলাদেশের খবর) ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন) প্রচার সম্পাদক নাজিমুদ্দিন রানা ( আজকের বিজনেস বাংলাদেশ) কার্যনির্বাহী সদস্য হিসেবে রাজিব হোসেন রাজু ( আমার দেশ) আফজাল হোসেন ( দৈনিক সবুজ জমিন) নির্বাচিত হন।সহ-সভাপতি পদে জহির উদ্দিন ও তৌহিদুর রহমান রেজা সমান সংখ্যক ভোট প্রাপ্ত হওয়ায় পুনরায় ভোটগ্রহণের মাধ্যমে পরবর্তীতে নির্বাচিত করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য ১৯৮১ সালে লক্ষীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে দ্বিবার্ষিক কাউন্সিলে ব্যালট পেপারের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি বলেন আমি এককভাবে কখনো কোনো সিদ্ধান্তগ্রহন না করে নির্বাহী কমিটির সকলের সাথে পরামর্শ করে যেকোনো কাজ ও সিদ্ধান্তের মাধ্যমে ক্লাবের উন্নয়ন জোরালো ভূমিকা রাখবো নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের ও সাংবাদিকদের আশার প্রতিফলন ঘটবে বলে সকলেরই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬