1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার অগ্রযাত্রা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৩৩ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

ভিডিও সংবাদ 👇👇

সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার অগ্রযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার অগ্রযাত্রা

মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন অধ্যায়ের সূচনা করলো সাব-আ সানাবিল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স। মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মাদ্রাসা পরিচিতি ও অভিভাবক সম্মেলন উপলক্ষে প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩১ ডিসেম্বর ২০২৫ইং (বুধবার) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে, বিদ্যাবাগীশ (চাদরে বাজার সংলগ্ন), ফুলবাড়ী, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, অভিভাবক, সমাজকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতি শামসুদ্দিন কাসেমী, মুহতামিম, রায়গঞ্জ কওমি মাদ্রাসা মাওলানা আমিনুল ইসলাম, মুহতামিম, নাঙ্গপাড়া কওমি মাদ্রাসা শায়খ মুহাম্মাদুল্লাহ বোখারী, শাইখুল হাদিস, জামিয়া আহমদিয়া ইসলামিয়া, কুড়িগ্রাম ওস্তাদ সালীম আব্দুল্লাহ, মুহতামিম, দারুল আমান মাদ্রাসা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জামাল আবেদীন, পরিচালক, মারকাযুল কোরআন মহিলা মাদ্রাসা (আদিতমারী, লালমনিরহাট)শায়খ মুজিবুর রহমান, অধ্যক্ষ, ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা(ডিমলা,লালমনিরহাট)মাওলানা ইমরান হোসেন হাবিবী, সাধারণ সম্পাদক ও পরিচালক, পিপার,মোঃ মশিউর রহমান, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জাহিদুল হক। তিনি বলেন, নৈতিক অবক্ষয়ের এই সময়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স এ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
মাদ্রাসার জন্য জমি দাতার পক্ষে বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও ভবিষ্যৎ অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তাঁরা সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সকে একটি আদর্শ ও যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের সার্বিক পরিচালনা ও অনুষ্ঠান আয়োজন করেন প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ হাসান ও মোঃ আজিজুর রহমান। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা, সুশৃঙ্খল পরিকল্পনা ও ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশোভিত ও সফলভাবে সম্পন্ন হয়।

সবশেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে তবারোক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট