1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালিদহে কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

কালিদহে কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

কালিদহে কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে এবি পার্টির মানবিক উদ্যোগ

ফেনী সদর উপজেলার কালিদহ এলাকায় গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোব্বাত রাহেলা ফাউন্ডেশন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ফেনী জেলা অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাস্টার শাহ আলম সুলতানি।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শাহ আলম সুলতানি বলেন,
“সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই এবং তার পরিবারের অন্যতম লক্ষ্য। কোব্বাত রাহেলা ফাউন্ডেশন সবসময় মানবিক কাজকে গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের দুঃখ-কষ্ট লাঘবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী শীতার্ত মানুষরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,
“এই শীতে কম্বল পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের মতো গরিব মানুষের কথা ভাবার জন্য এবি পরিবারের কোব্বাত রাহেলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

এই মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব রোটারীয়ান নজরুল ইসলাম সবুজ, জেলা যুব পার্টির সদস্য সচিব শফিউল্লা পারভেজ, স্থানীয় নেতা নান্টুসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত নেতৃবৃন্দ কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট