1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোহনপুর থানাধীন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের।

ভিডিও সংবাদ 👇👇

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোহনপুর থানাধীন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোহনপুর থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি মোহনপুর থানার আওতাধীন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
এ সময় তিনি মোহনপুর থানাধীন সকল ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন।পুলিশ সুপার জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজশাহী জেলা পুলিশ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্বাচনকালীন সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট