1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
​লৌহজংয়ে বই উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস: নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

​লৌহজংয়ে বই উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস: নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

​লৌহজংয়ে বই উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস: নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এম এ রাজ্জাক (সুমন)
স্টাফ রিপোর্টার (মুন্সিগঞ্জ)

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের ‘বই উৎসব’। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে এক আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের ঝকঝকে পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়বে বলে আমি আশা করি।”
​প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান এবং পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান ও আসিফুর রহমান খান। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল অনাবিল আনন্দের হাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট