1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘন কুয়াশায় মাওয়ামুখী সনবারি ব্রিজে তিন যানবাহনের সং ঘ র্ষ,গুরুতর আ হ ত একাধিক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

ঘন কুয়াশায় মাওয়ামুখী সনবারি ব্রিজে তিন যানবাহনের সং ঘ র্ষ,গুরুতর আ হ ত একাধিক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় মাওয়ামুখী সনবারি ব্রিজে তিন যানবাহনের সংঘর্ষ,গুরুতর আহত একাধিক।

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়ামুখী সনবারি ব্রিজে ঘন কুয়াশার কারণে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একই সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দিলে মোট তিনটি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১টা ১৩ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা জানান,কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বাসটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এর কিছুক্ষণের মধ্যেই পেছনের আরেকটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়।সংঘর্ষের পর সামনের ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করলেও দুর্ঘটনাকবলিত বাস ও পেছনের ট্রাকটি হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে সনবারি ব্রিজের ওপর যানবাহন উঠানো বন্ধ রেখে ব্রিজের নিচ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।দুর্ঘটনায় বাসের চালক মারাত্মকভাবে আটকে পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল স্টেশন অফিসার দেওয়ান আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু করে।

দীর্ঘ সময় প্রাণপণ চেষ্টা চালিয়ে চালককে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে ফায়ার ফাইটাররা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন বলে জানান সংশ্লিষ্টরা।আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,পেছনে থাকা ট্রাকটি কেরানীগঞ্জ থেকে আকিজ কোম্পানির মালামাল নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত বাসটি ছিল সাদ আব্দুলপুর পরিবহন।ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট