নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন বৈধ ঘোষণা...
সুমন রায়
উপজেলা প্রতিনিধি,সৈয়দপুর,নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ ঘোষণা আসার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬