1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, রাজশাহীতে কনস্টেবল থানা থেকে প্রত্যাহার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, রাজশাহীতে কনস্টেবল থানা থেকে প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, রাজশাহীতে কনস্টেবল থানা থেকে প্রত্যাহার

০২ জানুয়ারি ২০২৬
অপু দাস
রাজশাহী ব্যুরো প্রধান , রাজশাহী,

স্বামীর সরকারি পুলিশের ইউনিফর্ম পরিধান করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান এক নারীকে নিয়ে থানার আওতাধীন এলাকায় একটি বাসায় বসবাস করছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ওই বাসায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কনস্টেবল সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুন নামের ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিবাহের কাবিননামার কাগজপত্র দেখাতে পারেননি। তবে সিমা খাতুন পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও ধারণ ও প্রকাশ করেছেন—এটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে যোগ দেন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের পোশাক কোনোভাবেই বেসামরিক ব্যক্তি বা পরিবারের সদস্যদের ব্যবহারের সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সিমা খাতুন দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছিলেন। তার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। ওই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় পুলিশের শৃঙ্খলা ও পোশাক ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আরএমপি কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট