1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে বিশিষ্ট শিক্ষাবিদ সিকান্দার মাস্টারের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে বিশিষ্ট শিক্ষাবিদ সিকান্দার মাস্টারের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বাউফলে বিশিষ্ট শিক্ষাবিদ সিকান্দার মাস্টারের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

পটুয়াখালীর বাউফলে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সিকান্দার মাস্টারের স্ত্রী মরহুমা আলেয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধান্দি গ্রামের নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।*

পারিবারিক সূত্র জানায়, মরহুমা আলেয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় কুলখানিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে আগত অতিথিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। মেজবানে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন। খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, গরুর গোস্ত, ফিরনি ও মিষ্টান্ন।*

এ সময় দৈনিক মানবকণ্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন অন্তু বলেন, মরহুমা আলেয়া বেগম ছিলেন একজন অত্যন্ত পরহেজগার ও সদালাপী নারী। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন গুণী মানুষকে হারিয়েছে।*

দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ বলেন, সিকান্দার মাস্টার শিক্ষা ও সমাজ উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন, তাঁর সহধর্মিণী হিসেবে আলেয়া বেগমও নীরবে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।*

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার খবর ২৪ ডট কম-এর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বলেন, মরহুমার কুলখানিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা প্রিয় ছিলেন।#

দৈনিক আমাদের সময়-এর বাউফল উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সাগর বলেন, শোকের এই সময়ে সিকান্দার মাস্টারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।#

দৈনিক এদিন পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি রুবেল হোসেন বলেন, আলেয়া বেগমের মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি।#

দৈনিক সোনালী খবর-এর বাউফল উপজেলা প্রতিনিধি আল রাফি বলেন, তাঁর মানবিক আচরণ ও ভদ্রতাসম্পন্ন জীবনধারা এলাকার নারীদের জন্য অনুকরণীয় ছিল।#

সরকারি বার্তা সংস্থা বাসস-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এনামুল হক এনা বলেন, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই কুলখানি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।#

কুলখানিতে আরও উপস্থিত ছিলেন ধান্দি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিব উল্লাহ, নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান নজরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

অনুষ্ঠান শেষে মরহুমা আলেয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট