1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী):

রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশের ঘটনায় এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার বিষয়টি তার নজরে আসে। অভিযোগ অনুযায়ী, কনস্টেবল সাইফুজ্জামান তার স্ত্রী সিমা খাতুনকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ভিডিও তৈরি করতে সহায়তা করেন, যা পরবর্তীতে টিকটকে প্রকাশ করা হয়। অভিযোগ পাওয়ার পর তিনি নিজে অভিযুক্তের বাসায় গিয়ে বিষয়টি যাচাই করেন।

যাচাইয়ে দেখা যায়, সাইফুজ্জামান প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে তিনি এখনো কাবিননামার কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এদিকে, পুলিশের ইউনিফর্ম পরে সিমা খাতুনের টিকটক ভিডিও প্রকাশের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বৃহস্পতিবারই কনস্টেবল মো. সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট