লৌহজংয়ের কুমারভোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল।
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং মুন্সীগঞ্জ-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক।দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ত্যাগ ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.সুভ আহমেদ এবং জেলা সদস্য অবাক তালুকদার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো.সিরাজুল ইসলাম শিপন।এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার।
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মো.মাহাবুব আলম টিটু (যুগ্ম আহ্বায়ক)লৌহজং উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ও কুমারভোগ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো.নূর মাদবরসহ আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়।পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।একই সঙ্গে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬