1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড়

ভিডিও সংবাদ 👇👇

ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি তালা সাতক্ষীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তালা সরকারি কলেজ ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) তালা সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ আহমেদ সাগর–এর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, রিয়াদ ইসলামসহ কলেজ ছাত্রদলের একঝাঁক নেতাকর্মী।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দলের আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট