1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাপুর কোম্পানি বাজার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সোনাপুর কোম্পানি বাজার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সোনাপুর কোম্পানি বাজার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর কোম্পানি বাজার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও নতুন বই বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পহেলা জানুয়ারি, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুল কাদের–এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক ফজলুল হক তুহিন–এর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক দাউদুল ইসলাম খাঁন, মাদ্রাসার সুপার দোস্ত মোহাম্মদ খাঁন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা গেদুমিয়া ভূঁইয়া। এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য জিয়া উদ্দিন রানা, ফারুক ভূঁইয়া, কাবিল ভূঁইয়া, জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইব্রাহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ কাউছার, জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল সায়েম, মাইন উদ্দিন রিপন, নজরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় এলাকাবাসী ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট