1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালু পাবহারা গ্রাম আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

কাহালু পাবহারা গ্রাম আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক

বগুড়ার কাহালু উপজেলার পাবহারা গ্রাম কর্তৃক আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী ২০২৬, রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জমকালো আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক দৈনিক প্রভাতী বাংলাদেশ ও দপ্তর সম্পাদক কাহালু প্রেসক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু–নন্দীগ্রাম (৩৯), বগুড়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ভাটা, ভারপ্রাপ্ত সভাপতি, কাহালু উপজেলা বিএনপি; মোঃ তোফাজ্জল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক, কাহালু উপজেলা বিএনপি; মোঃ নেছার উদ্দিন, চেয়ারম্যান, মালঞ্চা ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি; আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক, কাহালু উপজেলা বিএনপি; এবং হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, কাহালু উপজেলা ছাত্রদল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ফাইনাল খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার ও যুবসমাজকে মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিথিরাও ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট