দেলোয়ার হোসেন সহ -সম্পাদক
আজ ০৩ জানুয়ারি ২০২৬ কাহালু উপজেলা পরিষদ চত্বরে কাহালু উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবিদুর রহমান। এ সময় সমাজসেবা অফিসের অন্যান্য। কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, প্রতি বছর ২ জানুয়ারি বাংলাদেশে সমাজ সেবা দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, প্রবীণ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার মূল লক্ষ্য মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা, সামাজিক বৈষম্য হ্রাস করা এবং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। সমাজসেবা অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপকারভোগীদের মাঝে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সুদমুক্ত মোট ১৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬