কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলের হাইকমান্ডের এ সিদ্ধান্তকে মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আসহাব উদ্দিন চৌধুরীর রয়েছে দল পরিচালনা ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতা। লোহাগাড়া ও সাতকানিয়া অঞ্চলে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সংকটময় সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচনী কৌশল বাস্তবায়নে আসহাব উদ্দিন চৌধুরীর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন দলীয় কার্যক্রমে গতি আনবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬