জাহিদ হাসান নয়ন, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরায় অপারেশন ডেভিল হ্যান্ড ফেস-২ এর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয় গতকাল ২ ই জানুয়ারি ২০২৬ইং রাতে জেলা পুলিশের বিশেষ শাখার এক বার্তায় এ তথ্য জানানো হয়।পুলিশের বার্তা অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ সমর্থক সাতক্ষীরা মাগুরা পরমানিক পাড়ার রতন বসুর ছেলে দিপ্ত ওরফে অপু (২১) এবং তালার ৮নং মাগুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বালিয়াদহ গ্রামের মোঃ আমজেদ গাজীর ছেলে মোঃ ফয়সাল গাজী (৩০)।
অপুকে সাতক্ষীরা সদর থানার মামলা নং-১৬ তারিখ-০৪/০৭/২০২৫ খ্রি. ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড এবং ফয়সালকে জিআর-১১৯/২৫ (তালা) মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬