1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

নকলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদার  মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে  র‍্যালি করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় যুক্ত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নকলা, শেরপুর।সভায় সভাপতিত্ব করেন কামরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার, নকলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা ভূমি অফিসার, নকলা; গোলাম মাসুম, প্রভাষক; হযরত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবক ও সাংবাদিক বৃন্ধ।এ বছর জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ছিল“প্রযুক্তি, মমতায় কল্যাণ ও সমতায়”।প্রতিপাদ্যের আলোকে বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমকে আরও আধুনিক ও জনবান্ধব করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিকতা ও মমতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।বক্তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট