1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক 
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক 

গত ইং ০২/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃত আসামি মোঃ বাবু শেখ (২৮), পিতা মোঃ ফরিদ শেখ, সাং দামাই পশ্চিমপাড়া, ডাকঘর কাহালু, থানা কাহালু, জেলা বগুড়া। তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার মামলা নম্বর-১০০, তারিখ-২৫/০৮/২০১৫; জিআর মামলা নম্বর-৬২২/২০১৫ (সদর)-এর আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়। গত ইং ১৯/০৬/২০২৫ তারিখ জনাব মোঃ রফিকুল বারী, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বগুড়া এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর থেকে আসামি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট