1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন জননেত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নান্দাইলে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মহিলাসহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি পূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জান মনির কমিশনারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।উক্ত মাহফিলে মরহুমার কর্মময় এবং ব্যক্তি জীবনের স্মৃতি চারণ সহ খতমে কোরআন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকসভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশবরেণ্য নেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সাহসিকতা ও গণতন্ত্রের জন্য ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। বিএনপি তার দেখানো পথে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে।”বক্তারা আরও বলেন, বিএনপির এই মহীয়সী নেত্রীর নেতৃত্বে দেশ একাধিকবার গণতন্ত্রের পথে ফিরেছে। তার মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান, সাহসী ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল।উল্লেখ্য, দেশবরেণ্য এই মহীয়সী নারী গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে নান্দাইলে এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট