1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬।শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সমাজসেবক এবং সমাজসেবা কার্যক্রমের উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি সমাজসেবার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজসেবা কার্যক্রমের মূল লক্ষ্য হলো অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি বলেন, একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সমাজসেবার ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সমাজসেবা কার্যক্রমকে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা এ কথাও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সমাজসেবার বিভিন্ন দিক, সরকারের গৃহীত সমাজসেবামূলক কার্যক্রম এবং এর সুফল সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন।অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দিবসটি উপলক্ষে নান্দাইলে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নতুন করে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট