1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যামল হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

শনিবার (৩ জানুয়ারি) দেশের ৯ টি কৃষি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা ২টায় কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও শৃঙ্খলা পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে শুরু হয়। এ পরীক্ষায় মোট ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৫১ জন, যা উপস্থিতির হার ৯১ শতাংশ। কেন্দ্রের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে রোল নম্বর ১৮০৩০২ থেকে ১৮০৫৭৭ পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল আনন্দঘন পরিবেশ। পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ভর্তি পরীক্ষা ঘিরে আগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭০১টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ছিল ৯০টি। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।এ সময় তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট