1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সৈয়দ শিহাব উদ্দিন মিজান স্টাফ রিপোর্টার

৪ জানুয়ারি ২০২৬কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আসাদুজ্জামান এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমলগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের বর্তমান চিত্র তুলে ধরে ছাত্ররা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রস্তাবনা উপস্থাপন করেন।
ছাত্র প্রতিনিধিরা বলেন, “আমরা একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই। স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে কমলগঞ্জকে উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমাদের প্রস্তাবিত দাবিগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এর সুফল পাবে।”
সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজতর করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান ছাত্রদের প্রস্তাবনাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমলগঞ্জ শাখার প্রতিনিধিরা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট