
হবিগঞ্জ জেলার বৈষম্যরোধী আন্দোলনের নেতা মাহাদী হাসান জামিনে মুক্তি।
গাজী আলী আকবর শ্যামল। হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক ছাত্রকে গ্রেপ্তার করা নিয়ে শুক্রবারে বাগবিতণ্ডার জড়ান মাহদী হাসান নামক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। এই সময় মাহাদি হাসান ৫ আগস্টের সময় বানিয়াচং থানা আগুন দিয়ে জ্বালানোর কথা উল্লেখ করে। তৎকালীন সময় ওই ছাত্রকে ছেড়ে দিলেও শনিবার রাত ৮ টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদীকে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এই খবর জানতে পেরে রাতে থানার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান ও ভিক্ষুব শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে বাধ্য হয়ে সেনাবাহিনী ডাকলে সেনাবাহিনীরা থানার সামনে এসে অবস্থান গ্রহণ করে। তখন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা রাত্রিই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন।
পুলিশকে প্রশ্ন করলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তখন পুলিশ আমাদের বলেছে হত্যার কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা যেহেতু চলবে না, সেহেতু এই মামলাতেও গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই।
এদিকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করলে ফেসবুকে ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্য বিরোধী নেতাকর্মীরা।
(৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালত তার জামিন মঞ্জুর করেন।