1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোয়াইক্যং বিজিবি'র চেকপোস্টে ১০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, ১জন কারবারী আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা

ভিডিও সংবাদ 👇👇

হোয়াইক্যং বিজিবি’র চেকপোস্টে ১০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, ১জন কারবারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র হাতে ১০ দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার গ্রেফতারকৃত আসামি পূর্ব রঙ্গীখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম এর ছেলে জসিম উদ্দিন (৪০)।আজ রবিবার (০৪ জানুয়ারি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আজ রবিবার (০৪ জানুয়ারি) ২০২৬ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোষ্টের টহল দল কর্তৃক নীহ্ন রঙ্গীখালী হতে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে সিএনজি’র নীচে গ্যাস সিলিন্ডারের পাশে অভিনব কৌশলে লুকায়িত পলিথিনে মোড়ানো ০১ কাট অর্থাৎ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি’র চালক জসিম উদ্দিন (৪০), পিতা-আবুল কাশেম, মাতা-লায়লা বেগম, গ্রাম-পূর্ব রঙ্গীখালী, ডাক-রঙ্গীখালী, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করা হয়। এছাড়াও আটক করা হয় ইয়াবা ট্যাবলেট পাচার কাজে ব্যবহৃত সিএনজি। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত ইয়াবা হ্নীলা হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য কক্সবাজারে বহন করছিল বলে স্বীকার করে। উক্ত যাত্রীবাহী সিএনজিটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, সিএনজি ও এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট