
ঘোড়াশালে শ্রমিকদের ৯ মাসের বেতন না দিয়ে আশাফ টেক্সটাইল মিল বিক্রির পায়তারা
মোঃমামুন মোড়ল
নরসিংদী জেলা পতিনিধি:
নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত আশাফ টেক্সটাইল মিল ১৯৯৪ সালে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধের সময় মিলের শ্রমিক-কর্মচারীদের নয় মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রাখা হয়, যা আজও পরিশোধ করা হয়নি।সম্প্রতি একটি কুচক্রী মহল মিলটি গোপনে বিক্রির পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফেটে পড়েন পূর্বের কর্মরত শ্রমিকরা। তাদের দাবি—মিল বিক্রির আগে শ্রমিকদের বকেয়া পাওনা সম্পূর্ণ পরিশোধ করতে হবেএ অবস্থায় শ্রমিকরা ন্যায্য পাওনার দাবিতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যদি ন্যায়বিচার না হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।শ্রমিকদের দাবি, এই মিল তাদের জীবনের সাথে জড়িত। দীর্ঘ ৩২ বছর ধরে তারা শুধু আশ্বাস পেয়েছেন, বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি।