1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঝিনাইদহ কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঝিনাইদহ কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃসোহরাব হোসেন রাজু ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ। কালীগঞ্জের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ প্রকাশনা ও পিঠা মেলা হিসেবে আখ্যায়িত করছেন আয়োজকরা। মেলাটি রবিবার ও সোমবার এই দুই দিন চলবে।মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা, ইসলামী সাহিত্য, প্রকাশনা স্টল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন দেখা যায়। সকাল থেকে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখরিত।সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখার ছাত্র শিবির সভাপতি হুসাইন আহমেদ  বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, এই প্রকাশনা ও পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে বই ও প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট