
তীব্র শীতে নওগাঁর পত্নীতলায় গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়
মোঃ রাসেদ আলী পত্নীতলা উপজেলা প্রতিনিধি নওগাঁ।
তীব্র শীতের প্রকোপে নওগাঁর পত্নীতলা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষ গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন দোকানে। শীতের কাপড়ের দোকানদার মোহাম্মদ আইজুল হোসেন জানাই যে ভাই আমার দোকানটি হচ্ছে গরিবের দোকান আমর কাছে নিম্ন ১০০/ ১৫০/২০০করে গরম কাপড় বিক্রম করছি সীমিত লাভে ছেড়ে দিচ্ছি কাপড়গুলি বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাজারগুলোতে সোয়েটার, জ্যাকেট, শাল, কম্বলসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্রের চাহিদা বেড়ে গেছে। অনেক দোকানদার জানান, শীত শুরুর পর থেকেই বিক্রি বেড়েছে কয়েকগুণ। তবে দাম কিছুটা বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য গরম কাপড় কেনা কঠিন হয়ে পড়েছে।
এদিকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন চরম সংকটে। কনকনে শীতের কারণে অনেক স্থানে কাজ কমে গেছে বা পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে আয় না থাকায় শীতবস্ত্র কেনা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
শীতের প্রভাবে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।