দিনব্যাপী নানা আয়োজনে পরশুরাম প্রেসক্লাবের বার্ষিক বনভোজন উদযাপন
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার,ফেনী।
দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে পরশুরামে কর্মরত সংবাদকর্মীদের একমাত্র সংগঠন পরশুরাম প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনু্ষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি (শনিবার) ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার সাংবদিকদের একমাত্র সংঘটন, পরশুরাম প্রেসক্লাব, প্রথমবারের মতো এ আয়োজন করে পরশুরাম প্রেসক্লাব কর্তৃপক্ষ। পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান বলেন, আমারা সাংবাদিকতার পাশাপাশি ক্লাবের সদস্যদের কে নিয়ে এই প্রথম একটা ব্যতিক্রম আয়োজন করেছি। পেশাগত দায়িত্ব পালনে এবং শত ব্যস্ততার মাঝে মনোবল ভালো রাখার জন্য এ আয়োজন।
পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মহিউদ্দিন বলেন 'খবরের বাইরে একদিন' এ শ্লোগান নিয়ে দিনভর চট্টগ্রামের ভাটিয়ারি ক্যাফে টুয়েন্টিফোর,মহামায়া লেক, সানটেক ও গুলিয়াখালি সৈকতসহ বিভিন্ন স্থানে এ বনভোজনে আনন্দ আড্ডায় অংশ নেন পরশুরাম প্রেসক্লাবের সদস্যরা। খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৌতুক পরিবেশনার মাধ্যমে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বনভোজনের শুরুতে সদস্যদের মাঝে লোগো সম্বলিত টি-শার্ট ও ক্যাপ তুলে দেন ক্লাবের সভাপতি এম এ হাসান।
বনভোজনে অংশ নেন ক্লাবের সহ-সভাপতি সবির আহমেদ ফোরকান, সাধারন সম্পাদক মো: মহি উদ্দিন,সহ-সম্পাদক আজমীর মিশু,কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন,ক্রীড়া সম্পাদক মো ইব্রাহীম, নির্বাহী সদস্য গাজী মাসুদ রানা,সদস্য এয়াকুব নবী রিয়াজ,সদস্য এম, এ, করিম ভূঁইয়া ও সাইফুল ইসলাম।
বিকালে সদস্যদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। পরে সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬