1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে আনন্দ তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ শুভেচ্ছা জানালেন আকরাম হোসেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে আনন্দ তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ শুভেচ্ছা জানালেন আকরাম হোসেন

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

ঢাকা ২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে আলহাজ্ব তমিজ উদ্দিনের মনোনয়ন পাওয়ায় এবং মনোনয়ন ফর্ম যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণা হওয়ায় ধামরাইয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

এ উপলক্ষে ধামরাই পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন আলহাজ্ব তমিজ উদ্দিন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দলের পরীক্ষিত, ত্যাগী ও আন্দোলনমুখী নেতার মনোনয়ন বৈধ হওয়া ধামরাইয়ে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকা আলহাজ্ব তমিজ উদ্দিন জনগণের আস্থাভাজন নেতা। তার নেতৃত্বে ধামরাইয়ের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট