পাইকগাছায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার।
এস এম আছাফুর রহমান
বিশেষ প্রতিনিধি -
খুলনা বিভাগ।
খুলনার পাইকগাছায় ৬৭পিচ ইয়াবাবড়ি সহ এক নারী মাদক কারবারি হামিদা বেগম (৩৭)'কে পুলিশ গ্রেফতার করেছেন। শনিবার দুপুরে থানা ইন্সপেক্টর ( তদন্ত)' ঈদ্রিসুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে এসআই সুমন গাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী'র নগরশ্রীরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হামিদা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে থানায় মামলাও আছে। এ ঘটনায় পুলিশ গতকাল তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে যার নং-৪।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬