1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলের ৫ ইউনিয়নে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলের ৫ ইউনিয়নে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বাসাইলের ৫ ইউনিয়নে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

​মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

​টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৫ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়ের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন ঘোষণা করা হয়।

বাসাইল সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. সজীব সিকদারকে আহ্বায়ক ও শাহরিয়ার সিয়ামকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাউলজানী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে ফিরোজ খানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইউনুস কে সদস্য সচিব করে ৭৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে রিয়ামকে আহ্বায়ক ও শুভ হাসানকে সদস্য সচিব করে ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
হাবলা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে আলভী রহমানকে আহ্বায়ক ও তানভীর সিকদারকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাশিল ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে রনি খানকে আহ্বায়ক ও খন্দকার জিহাদকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটিগুলোতে ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিবের নেতৃত্বে নির্দিষ্ট সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এই নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে। দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা রাজপথে সক্রিয় থাকবে।”

​এদিকে, নতুন কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট