1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ এবং অন্য ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
১. ইয়াসের খান চৌধুরী — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
২. আনোয়ারুল ইসলাম চান — বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)
৩. লুৎফুর বারী হামীম — গণফোরাম
৪. সাইদুর রহমান — ইসলামী আন্দোলন বাংলাদেশ
৫. হাসমত মাহমুদ তারিক — জাতীয় পার্টি

অন্যদিকে বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন—
১. হাসিনা খান চৌধুরী — ভোটার তালিকার অসংগতি,
২. মামুন বিন আব্দুল মান্নান — ভোটার তালিকার অসংগতি,
৩. ডা. এ. আর. খান — ঋণখেলাপি হওয়ায়,
৪. পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা — ভোটার তালিকার অসংগতি,
৫. শামছুল ইসলাম — ঋণখেলাপি হওয়ার কারণ উল্লেখ করা হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে অসংগতি কিংবা আইনি বাধা পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট