1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাফ নদী সীমান্তে বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ২,০০,০০০ পিস ই য়া বা ট্যাবলেট উ দ্ধা র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড়

ভিডিও সংবাদ 👇👇

নাফ নদী সীমান্তে বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ২,০০,০০০ পিস ই য়া বা ট্যাবলেট উ দ্ধা র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নাফ নদী সীমান্তে বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারে টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি নাফ নদী সীমান্তে বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক একটি সফল অভিযান সম্পন্ন করেছে। আজ ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ টেকনাফ উপজেলায় বহমান নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই সফল অভিযান সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিজিবি’র দৃঢ় প্রতিজ্ঞার ফসল।

অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ প্রথম প্রহরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মায়ানমারের মংডু এলাকা হতে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে আশিকানিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি এর পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি আভিযানিক দল ভোর আনুমানিক ০৪৩০ ঘটিকায় সাবরাং এলাকার ডাকাতের গোদা ও তৎসংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনার জন্য গোপনে অবস্থান নেয়ার একপর্যায়ে থার্মাল ক্যামেরার মাধ্যমে চারজন ব্যক্তি নাফ নদীতে নৌকায় চড়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখা যায়। এসময় বিজিবি’রি আভিযানিক দল তাদের ধরতে নৌযান নিয়ে আগ্রসর হলে উক্ত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি এবং নৌযানের আওয়াজ টের পেয়ে নিশ্চিত গ্রেফতার এড়াতে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নদীতে ভাসমান চারটি পলিব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো মোট ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

এ বিষয়ে, অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি বলেন, “সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যা, স্থানীয় জনমনে গভীর আস্থা ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটিয়েছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট