1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
 মানবিক উদ্যোগ ফেনীতে রিকশাচালকদের মাঝে কম্বল বিতরণ করল নিরাপদ সড়ক আন্দোলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

 মানবিক উদ্যোগ ফেনীতে রিকশাচালকদের মাঝে কম্বল বিতরণ করল নিরাপদ সড়ক আন্দোলন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

নতুন বছরের প্রথম দিনটি একটি মানবিক ও ইতিবাচক কাজের মাধ্যমে শুরু করার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে নিরাপদ সড়ক আন্দোলন সংগঠনটির উদ্যোগে ফেনী শহরের প্যাডেল রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।শীতের এই তীব্র সময়ে সড়কের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিশেষ করে ভোর থেকে রাত পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা রিকশাচালকদের মানবেতর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক আরিয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মুগ্ধসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক আন্দোলন বিশ্বাস করে—সড়কের উন্নয়ন শুধু অবকাঠামোগত বিষয়েই সীমাবদ্ধ নয়; বরং সড়ক সংশ্লিষ্ট মানুষের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।সেই লক্ষ্য থেকেই সংগঠনটি নিয়মিতভাবে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।নিসআ নেতৃবৃন্দ আরও বলেন, শীত মৌসুমে শহরের রিকশাচালকরা যেভাবে কষ্টের মধ্যে দিনযাপন করেন, তা অত্যন্ত বেদনাদায়ক। তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ বলেই আমরা মনে করি।ভবিষ্যতেও সড়ক সংশ্লিষ্ট সকল বিষয়ে সহযোগিতামূলক ভূমিকা রাখতে নিরাপদ সড়ক আন্দোলন বদ্ধপরিকর।কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে রিকশাচালক আব্দুল করিম বলেন,শীতে রাতে রিকশা চালানো খুব কষ্টের হয়। অনেক সময় ঠিকমতো গরম কাপড়ও জোটে না। আজ এই কম্বল পেয়ে খুব উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছে, তাদের জন্য দোয়া করি।অন্য আরেক রিকশাচালক মো. সেলিম বলেন,নতুন বছরের প্রথম দিনে এমন উপহার পেয়ে মনটা ভালো হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ, আমাদের কষ্ট কেউ মনে রাখে—এটাই অনেক বড় ব্যাপার।এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য জনাব মজিবুর রহমান মঞ্জু–কে নিরাপদ সড়ক আন্দোলন, ফেনী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।নিসআ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,ইনশাআল্লাহ, ধাপে ধাপে এভাবেই আমরা সড়কে ও সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট