1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে বিএনপি'র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

হোসেনপুরে বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জামাইল নতুন বাজারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুজ্জামান শরীফ (জি এস) কিশোরগঞ্জ জেলা যুবদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আলম (রবিন) কৃষক দল, সাইদুর রহমান বাদল পৌর বিএনপির সিনিয়র সভাপতি, মোঃ শফিকুল ইসলাম সভাপতি সিদলা ইউনিয়ন, কামরুজ্জামান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক , মহসিন মিরাজি, মোস্তাফিজ কবির সৌরভ, সদস্য সচিব হোসেনপুর পৌর যুবদল, বদরুল আলম কিরণ সভাপতি পৌর যুবদল, সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রনেতা মোঃআবুল হোসেন জিয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন আখতারুজ্জামান লিটন এ সময় দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট