
এনায়েতপুরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ইছাহাক হোসেন,, শাহজাদপুর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ই জানুয়ারি) বিকালে এনায়েতপুর হাট চত্বরে খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক সারোয়ার সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার,এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সম্মানিত সভাপতি মাসুদ রানা সরকার,জেলা বিএনপির উপদেষ্টা আঃ সালাম,এনায়েতপুর থানা বিএনপির যুগ্নআহ্বায়ক আঃ খালেক,আবু সালেহ আহম্মেদ জামিল,লিয়াকত হোসেন লাবু,এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ,সিনিয়র যুগ্নআহ্বায়ক আল্লেক চাঁন সরকার,এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ,সাধারণ সম্পাদক মুক্তার হাসান,থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন,যুগ্নআহ্বায়ক সোনাউল্লা সরকার,থানা শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল সরকার,মৎসজীবিদলের জেলা প্রচার সম্পাদক রবিউল ইসলাম সরকার,খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গোলাম হোসেন গোলাফ,সদস্য সচিব নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয়,এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেছেন খুকনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিল সরকার।অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।