1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাশিয়ানীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

কাশিয়ানীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কাশিয়ানীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের।

রাকিব শেখ, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি খুলনা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোপালগঞ্জ এক ও দুই আসনের বি’এনপি’র মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। মতুয়া ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুর বাড়িকে ঘিরে এই সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা তৈরি হয়েছে।

আজ ৫ (জানুয়ারি) সোমবার দুপুরে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। দুই প্রার্থীই মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধা বোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, “ওড়াকান্দি ঠাকুরবাড়ি শুধু ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং দেশে-বিদেশে বসবাসরত মতুয়া ধর্মাবলম্বীদের জন্য এটি এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তাই রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপটে এখানে আগত অতিথিরা সবসময়ই বিশেষ গুরুত্বের দাবি রাখেন।”

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেন,”মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীদের সাথে ভবিষ্যতেও সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টাতেই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন অভিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেষ মন্ডল, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, সদস্য কমলেষ ঘোষ, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, যুবদল কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমেদ প্রমুখ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট